Installment Payment Term's

  • Thursday, 17th July, 2025
  • 13:31pm

কিস্তি পরিশোধের শর্তাবলী

 

১. পরিচিতি

আমাদের সেবাগুলি গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। কিস্তি পরিশোধের অপশন বেছে নিলে আপনি এই শর্তাবলী সম্মত হচ্ছেন। এই চুক্তি কিস্তি পরিশোধ প্রক্রিয়া এবং সেবা প্রদান সম্পর্কিত শর্তাবলী নির্দেশ করবে।

২. ডাউন পেমেন্ট এবং কিস্তির পরিশোধ

ডাউন পেমেন্ট: সেবা শুরু করতে হলে গ্রাহককে মোট পরিষেবার খরচের ৪০% ডাউন পেমেন্ট করতে হবে। এই ডাউন পেমেন্ট ফেরতযোগ্য নয়।

কিস্তির পরিশোধ: বাকি পরিমাণটি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। পরিশোধের সময়সীমা গ্রাহক নির্বাচিত প্যাকেজের উপর ভিত্তি করে নির্ধারিত হবে (যেমন: ৩ মাস, ৬ মাস বা ১২ মাস)।

৮,০০০ টাকার বেশি প্যাকেজের জন্য:

মোট পরিমাণের উপর ১৫%-২০% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

৮,০০০ টাকার কম প্যাকেজের জন্য:

মোট পরিমাণের উপর ২০%-৩০% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

প্যাকেজ অফারসমূহ

✅ ৩ মাসের কিস্তি প্ল্যান

  • ডাউন পেমেন্ট: ৪০%

  • সার্ভিস চার্জ:

    • ৮,০০০ টাকার বেশি হলে: ১৫%

    • ৮,০০০ টাকার কম হলে: ২০%

  • কিস্তি পরিশোধ: প্রতি মাসে ১ কিস্তি (মোট ৩ কিস্তি)

  • বিলম্ব ফি:

    • ১ মাস বিলম্ব: মোট বাকি পরিমাণের ১০% Extra Charge

    • ২ মাস বিলম্ব: ওয়েবসাইট Suspend (Disabled)

    • ৩ মাস বিলম্ব: ওয়েবসাইট Terminate (Permanent Off)

✅ ৬ মাসের কিস্তি প্ল্যান

  • ডাউন পেমেন্ট: ৪০%

  • সার্ভিস চার্জ:

    • ৮,০০০ টাকার বেশি হলে: ২০%

    • ৮,০০০ টাকার কম হলে: ৩০%

  • কিস্তি পরিশোধ: প্রতি মাসে ১ কিস্তি (মোট ৬ কিস্তি)

  • বিলম্ব ফি:

    • ১ মাস বিলম্ব: মোট বাকি পরিমাণের ১০% Extra Charge

    • ২ মাস বিলম্ব: ওয়েবসাইট Suspend (Disabled)

    • ৩ মাস বিলম্ব: ওয়েবসাইট Terminate (Permanent Off)

✅ ১২ মাসের কিস্তি প্ল্যান

  • ডাউন পেমেন্ট: ৪০%

  • সার্ভিস চার্জ:

    • ৮,০০০ টাকার বেশি হলে: ২০%

    • ৮,০০০ টাকার কম হলে: ৩০%

  • কিস্তি পরিশোধ: প্রতি মাসে ১ কিস্তি (মোট ১২ কিস্তি)

  • বিলম্ব ফি:

    • ১ মাস বিলম্ব: মোট বাকি পরিমাণের ১০% Extra Charge

    • ২ মাস বিলম্ব: ওয়েবসাইট Suspend (Disabled)

    • ৩ মাস বিলম্ব: ওয়েবসাইট Terminate (Permanent Off)

৩. বিলম্ব ফি এবং বিলম্বের শর্তাবলী

১ মাস বিলম্ব:

যদি গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হন, তবে বাকি পরিমাণের উপর ১০% বিলম্ব ফি যোগ হবে।

২ মাস বিলম্ব:

২ মাস বিলম্ব হলে, ওয়েবসাইটটি Suspend (নিষ্ক্রিয়) হয়ে যাবে যতক্ষণ না বাকি পরিমাণ এবং বিলম্ব ফি পরিশোধ করা হয়।

৩ মাস বিলম্ব:

৩ মাস বিলম্ব হলে, ওয়েবসাইটটি Terminate (স্থায়ীভাবে বন্ধ) হয়ে যাবে এবং গ্রাহক ওয়েবসাইটের অ্যাক্সেস হারাবেন। ওয়েবসাইট পুনরায় চালু করতে হলে গ্রাহককে বাকি পরিমাণ এবং অতিরিক্ত চার্জ পরিশোধ করতে হবে।

৪. ওয়েবসাইটের নিয়ন্ত্রণ এবং অ্যাক্সেস

ওয়েবসাইট অ্যাক্সেস নীতিমালা (কিস্তি ভিত্তিক পেমেন্ট)

কিস্তি চলাকালীন:
ওয়েবসাইট কিস্তি ভিত্তিতে নেওয়া হলে, গ্রাহককে cPanel-এর সীমিত অ্যাক্সেস প্রদান করা হবে। এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ ফিচার (যেমন: ডাটাবেস, ফাইল ম্যানেজার, FTP, DNS ম্যানেজমেন্ট ইত্যাদি) সাময়িকভাবে বন্ধ থাকবে।

পূর্ণ পরিশোধের পর:
যখন গ্রাহক সম্পূর্ণ পেমেন্ট সম্পন্ন করবেন, তখন তাঁকে cPanel-এর সকল ফিচারসহ পূর্ণ অ্যাক্সেস প্রদান করা হবে।

৫. বিলিং এবং সেবা নবীকরণ

অটোমেটেড বিলিং:

আমাদের সিস্টেমটি সম্পূর্ণ অটোমেটেড, এবং গ্রাহকরা ইমেইল নোটিফিকেশন পাবেন পরবর্তী কিস্তি পরিশোধের জন্য এবং অন্যান্য স্মরণিকার জন্য। বিলম্ব হলে, উপরের শর্তাবলী অনুযায়ী বিলম্ব ফি প্রয়োগ করা হবে।

সেবা নবীকরণ:

কিস্তি পরিশোধের পর প্যাকেজের মেয়াদ শেষ হলে, সেবা স্বয়ংক্রিয়ভাবে নবীকৃত হবে। নবীকরণের তারিখের আগে গ্রাহককে জানানো হবে।

৬. বাতিলকরণ এবং রিফান্ড নীতি

রিফান্ড নীতি:

একবার ডাউন পেমেন্ট সম্পন্ন হলে, তা ফেরতযোগ্য নয়। যদি গ্রাহক সেবা চলাকালীন বাতিল করতে চান, তবে ইতিমধ্যে পরিশোধিত পরিমাণের জন্য কোন রিফান্ড প্রদান করা হবে না।

৭. যোগাযোগের তথ্য

কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে, পেমেন্ট, ওয়েবসাইট স্ট্যাটাস অথবা সেবা নবীকরণ সংক্রান্ত, আমাদের কাস্টমার সার্ভিস চ্যানেলগুলির মাধ্যমে যোগাযোগ করুন।

৮. শর্তাবলী গ্রাহকের সম্মতি

 

পেমেন্ট পরিশোধ এবং সেবা গ্রহণের জন্য আপনি এই শর্তাবলী পড়েছেন এবং এগুলির সাথে সম্মত হয়েছেন।

রেজিস্ট্রেশন করুন : Click Here

« Back